শিশুদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে গুগল প্লে বুকসে নতুন ফিচার

৮ মার্চ, ২০২১ ১১:২৭  
শিশুকে আরও সহজে বই পড়ায় উদ্বুদ্ধ করতে  নতুন ফিচার ‘ট্যাপ টু রিড’ নিয়ে এসেছে গুগল। ফিচারটি জুড়ে দেয়া হয়েছে নিজেদের ই-বুক ডিজিটাল বিতরণ সেবা প্লে বুকে। ফিচারটি ব্যবহার করলে বই পড়তে হবে না শিশুদের। ফিচারটি নিজে থেকেই বইয়ের শব্দ পড়ে শোনাবে। শুধু তা-ই নয়, খুব সহজে অর্থও খোঁজা সম্ভব হবে এই ফিচারে। বইয়ের পাতা নিজে থেকেই উল্টাবে, না-কি অভিভাবক বা শিশু পাতা উল্টিয়ে নেবেন, তা-ও ঠিক করে রাখা যাবে ফিচারটির সাহায্যে। আগে থেকেই গুগল প্লে বুকসের শিশু বান্ধব শব্দকোষে স্বল্প বয়সীদের জন্য শব্দের অর্থের দেওয়া রয়েছে চিত্রের সঙ্গে। এবার গুগল বলছে, “যে কোনো একটি শব্দ বাজিয়ে শুনে নিন বইয়ের যে কোনো পাতা থেকে। পড়ুন বা শুনুন হাজারো শিশুবান্ধব সংজ্ঞা, এগুলোর মধ্যে চিত্র থাকবে যা বোধগম্যতা এবং শেখার ক্ষেত্রে সাহায্য করবে।” আর  আপনি যখন গুগল প্লে স্টোর বা গুগল প্লে বুকস অ্যাপ ব্রাউজ করবেন, সেখানে ০-৮ বছর বয়সীদের জন্য উপযোগী বইয়ের বড় ক্যাটালগ পাবেন, আর এগুলোর অধিকাংশতেই পড়ার টুল সচল থাকবে।” এ ছাড়াও যে কোনো শিশুতোষ বই কেনার আগে বিনামূল্য নমুনা ডাউনলোড করে টুল সচল রয়েছে কি না তা পরীক্ষা করে দেখতে পারবেন ক্রেতারা।